ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে শুভঙ্কর বাঁধ’কে সাজিয়ে তোলা হল নব রূপে, নতুন বছরের শুরুতেই মালদাবাসীকে উপহার

আমাদের ভারত, মালদা, ২৮ ডিসেম্বর: নতুন বছরের শুরুতেই মালদাবাসীকে উপহার দিতে চলেছে ইংরেজবাজার পৌরসভা। পৌরসভার উদ্যোগে নবরূপে সাজিয়ে তোলা হল শুভঙ্কর বাঁধ। ইংরেজবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের রামনগর কাচারি বাইপাস এলাকা থেকে পুলিশ লাইন কালী মন্দির পর্যন্ত সংস্কার করা হয় মহানন্দা নদী তীরবর্তী শুভঙ্কর বাঁধ।

প্রায় এক কিলোমিটার জুড়ে বসার আসন,
প্রাত:ভ্রমণ এবং সান্ধ্য ভ্রমণে আগত মানুষদের জন্য তৈরি করা হয়েছে জিম। লাগানো হয়েছে বিভিন্ন ধরনের গাছ। এর পাশাপাশি মহানন্দা নদীর তীরে তৈরি করা হয়েছে সেলফি জোন। ফাইবার কাস্টিং করে লেখা হয় আই লাভ ইন্ডিয়া।সাজানো হয় আলো দিয়ে।

মঙ্গলবার সকালে বাঁধের কাজ পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়াল।
শহরবাসীকে নতুন বছরের উপহার দেওয়ার জন্য প্রায় এক কিলোমিটার জুড়ে নব রূপে সাজিয়ে তোলা হচ্ছে শুভঙ্কর বাঁধ। জেলার অন্যতম পর্যটন স্থল হিসেবে গড়ে উঠতে চলেছে এই শুভঙ্কর বাঁধ। বাঁধের পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এখন থেকেই দূর-দূরান্ত থেকে এসে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

একদিকে ৩৪ নং জাতীয় সড়কের বাইপাস গেছে নদীর উপর দিয়ে। অন্যদিকে বিভিন্ন ধরনের পাখিদের আনাগোনা। এমন পরিবেশের আকর্ষণে ভিড় বাড়ছে পর্যটকদের। সারা বাঁধ জুরে সাজিয়ে তোলা হয়েছে রঙিন আলো দিয়ে। ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ রূপে সেজে উঠতে চলেছে শুভঙ্কর বাঁধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *