১০০ বছরের পুরোনো সব মসজিদে সমীক্ষা করুক এএস আই, জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে

আমাদের ভারত, ২৮ মে:
জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কে মধ্যেই সুপ্রিম কোর্টে দায়ের করা হলো আরো একটি জনস্বার্থ মামলা। ১০০ বছর বা তার বেশি পুরনো মসজিদগুলোতে গোপনে সার্ভে করতে হবে। বিশেষত যেসব মসজিদ চত্বরে জলাশয় রয়েছে সেখানে এই ধরনের তল্লাশি চালানোর আবেদন করা হয়েছে ওই জনস্বার্থ মামলায়। একইসঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই কাজের দায়িত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে।

জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, ওজু করার জন্য মসজিদের অন্যত্র ব্যবস্থা করতে হবে। শতাধিক বছরের পুরনো মসজিদের জলাশয়ে এই নিয়ম পালন করা যাবে না। মসজিদে ঢুকে নমাজ পড়ার আগে হাত মুখ ধোয়ার নিয়মকে বলা হয় ওজু। হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের নানা চিহ্ন থাকতে পারে ওই জলাশয়গুলোতে। তাই সকলের ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানাতেই সার্ভে করা দরকার বলে জনস্বার্থ মামলা দাবি করা হয়েছে।

শুভম অবস্তি, বিবেক নারায়ণ শর্মা এবং সপ্তঋষি মিশ্র নামে তিন আইনজীবী এই মামলা দায়ের করেছেন। ২০২১ এর আগস্ট ৫ হিন্দু মহিলা জ্ঞানবাপী মসজিদে মা শৃঙ্গার গৌরী (ওজুখানা ও তাহখানা) এবং মসজিদের অন্দরের পশ্চিমে দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্ব দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন। বারানসি আদালত সেই মামলায় কয়েক দিন আগেই সমীক্ষার চালানোর রায় দেয়। সেই মতো বারানসি আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শুরু হয়েছিল ভিডিওগ্রাফ সার্ভে করা।

এছাড়াও বহুদিন ধরেই মথুরায় ভগবান কৃষ্ণের জন্ম ভূমিতে নির্মিত শাহী ইদগাহ মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে। সেই মসজিদ নিয়েও মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *