সরকারি সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অপূর্ব সরকার

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩১ মার্চ: বিধানসভা নির্বাচনে কান্দি বিধানসভার তৃণমূল প্রার্থী হয়েছেন অপূর্ব সরকার। তিনি রাজ্য সরকারের একাধিক পদে নিযুক্ত ছিলেন। বুধবার সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অপূর্ব সরকার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান, মুর্শিদাবাদ জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক, কান্দি পৌরসভার প্রশাসক সহ একাধিক পদে নিযুক্ত ছিলেন অপূর্ব সরকার। নির্বাচনের জন্য তিনি সেই সমস্ত পদ থেকে বুধবার ইস্তফা দিলেন। বুধবার কান্দিতে সাংবাদিক বৈঠকে একথা জানান অপূর্ব সরকার। পাশাপাশি কান্দি পৌরসভার নতুন প্রশাসক হলেন বেনুধর মন্ডল। তাঁকে পৌর দফতর নিযুক্ত করেছেন বলে জানিয়েছেন অপূর্ব সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *