দেহরক্ষীর কাছ থেকে কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়ার পরেই অনুব্রতকে গ্রেফতার করা উচিত ছিল: বিমান বসু

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ আগস্ট: অনুব্রত মণ্ডলকে আরও আগে গ্রেফতার করা উচিত ছিল জলপাইগুড়িতে এসে এমনই মন্তব্য করলেন বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু। যখন ওই নেতার দেহরক্ষীর কাছ থেকে কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়া গিয়েছে তখনই তাকে গ্রেফতার করা উচিত ছিল।

অনুব্রত মণ্ডলের গ্রেফতার প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিমান বসু বলেন, জীবন শুরু করেছিলেন মাছ কাটা দিয়ে, অল্প সময়ে এতো সম্পত্তি হল কি করে অনুব্রত মন্ডলের। ও পালিয়ে বেড়াচ্ছিল তাকে আরো আগে গ্রেফতার করা উচিত ছিল। তৃণমূল কংগ্রেস গত ১১ বছরে সাফল্যের চুরান্ত জায়গায় পৌছে গিয়েছে। এই পাচার কান্ডে আরো যারা জড়িত আছে তাদের অবিলম্বে গ্রেফতার করা উচিত সিবিআইয়ের।” বৃহস্পতিবার জলপাইগুড়িতে দলীয় এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিমান বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *