আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ আগস্ট: অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর জলপাইগুড়ির রাস্তায় নামল এসএফআই। পথ চলতি সাধারণ মানুষের হাতে নকুলদানা ও বাতাসা বিলি করে চোর ধরো জেলো ভরো কর্মসূচিতে সামিল হল ছাত্র যুবরা। বৃহস্পতিবার দুপুরে শহরের ডিভিসি রোডের জেলা কার্যালয় থেকে ছাত্র যুব নেতারা বের হয়।

আজ গ্রেফতার হয় মুখ্যমন্ত্রীর প্রিয় অনুব্রত তথা কেষ্টো। একাধিকবার বিরোধীরা তাকে গ্রেফতারের দাবি তুলেছিলেন। এ দিন তার গ্রেফতারের খবর জেলায় পৌঁছতেই চড়াম চড়াম ঢাক বাজিয়ে গুড় বাতাসা নকুলদানা বিলি করে মানুষের কাছে সেই “খুশির” বার্তা পৌছে দিল এসএফআই। সঙ্গে প্রতীকি অনুব্রত’র মুখোশ পরিয়ে কোমর ধরে ঘোরানো হয় শহর। সঙ্গে ছিল চড়াম চড়াম ঢাকের বাদ্যি আর গুড়, বাতাসা, নকুলদানা বিলির আয়োজন।”
যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “কারা গ্রেফতার হল তা নিয়ে বলা সিপিএময়ের মুখে মানায় না। মাটির নিচে কঙ্কাল মেদিনীপুরের সুশান্ত ঘোষদের কাছ থেকে উদ্ধার হয়েছিল। পুরোনো দিন গুলো যেন ভুলে না যায়। তৃণমূল বদলা নেয়নি, বদল চেয়েছিল। বদলা যদি নিত সিপিএময়ের নব্বই শতাংশ নেতা জেলে থাকত।”

