পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: সম্প্রীতির বার্তায় ভূমিকা নিল পুলিশ কর্মীরা। রাখি পরানো হল বাস চালক থেকে পথ চলতি মানুষের হাতে। বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব উৎসব ঘিরে সাধারণ মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সকাল থেকেই রাখি বন্ধনে মেতে উঠলেন মেদিনীপুর কোতোয়ালী থানার আইসি পার্থ সারথি পাল সহ জেলা পুলিশ আধিকারিক ও টাউন বাবু তরুণ দে সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা।

এদিন পথচলতি মানুষ থেকে রিক্সা চালক ও বাস চালকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান পুলিশ আধিকারিকরা। মেদিনীপুর শহরের গোলকুঁয়ার চক ও এলআইসির চকে এই রাখি বন্ধন উৎসব পালন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকরা।


