পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১২ আগস্ট: “বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান।” কবির এই বাণীকে পাথেয় করে প্রতি বছরের ন্যায় এই বছরও পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস, শহর তৃণমূল কংগ্রেস এবং শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার শহরের বটতলা চক এলাকায় রাখি বন্ধন উৎসব পালন করা হয়।

রাখী বন্ধন উপলক্ষে শহর মহিলা তৃণমূল এর উদ্যোগে একটি মিছিল এর আয়োজন করা হয়। মিছিল থেকে পথ চলতি জনসাধারণকে রাখী পরানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পৌরসভার কাউন্সিলর মৌ রায়, কাউন্সিলর মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

