জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ এপ্রিল: সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য নানা ধরনের অজুহাতের আশ্রয় নিচ্ছেন। একবার সিবিআইয়ের কাছে যান তাহলে বার বার যাবেন আর সিবিআইয়ের কাছ থেকে আসতেই চাইবেন না, অনুব্রতকে সিবিআইয়ের জোড়া নোর্টিসের পরিপ্রেক্ষিতে এমনই বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে এ কথা জানান তিনি।
পাশাপাশি বিশ্বভারতীতে আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আন্দোলন এভাবে করা উচিত না। ছাত্র-ছাত্রীদের দাবি থাকতেই পারে সেটা উপাচার্যের সাথে বসে মিটিয়ে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। শহরের ২০০০ কোটি টাকার প্রতারণার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, এটা নতুন কিছু নয়।
মাওবাদী সমস্যা যে বাড়ছে তা এদিব স্বীকার করে নিলেন সুকান্ত মজুমদার। যত অনুন্নয়ন কর্মসংস্থান হীনতা, যত পশ্চিমবঙ্গে দিন যাচ্ছে তত বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবার শুধু এই বিজনেস সামিট করেন আর সেই বিজনেস সামিট করে বড় বড় কথা বলেন। এর আগেও বলেছিলেন ২৮ লক্ষ চাকরি হয়েছে, এবার গল্প শোনাচ্ছেন ৪০/৪৫ লক্ষ নাকি চাকরি হবে, কিন্তু কয়েক লক্ষ মা শ্রমিক বাইরে গিয়ে কাজ করছেন তা স্বীকার করে নিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যত অনুন্নয়ন কর্মসংস্থান হীনতা বাড়বে ততো এই ধরনের সমস্যা বাড়বে।
আর পশ্চিমবঙ্গের পুলিশ উপযুক্ত নয় এই ধরনের সমস্যা সমাধানের জন্য। রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাওয়া কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এর আগে ১৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল এই জঙ্গলমহলে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

