জলপাইগুড়িতে ‘অ্যান্টি ক্রাইম নাকা’ তল্লাশি, উদ্ধার ২০ কেজি গাঁজা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ নভেম্বর: ময়নাগুড়ি রোড হাট বাজার এলাকা থেকে তিনটি ইম্প্রভাইসড এক্সপ্লোসিভ ভিভাইস (আইইডি) সহ বিস্ফোরণের জন্য ব্যবহৃত সালফার, কার্বাইড, দেশি পাইপগান ও পকেট ডাইরি উদ্ধার হয় শুক্রবার। বিএফএস বাহিনী এগুলো উদ্ধার করে থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। এরপরেই জেলা পুলিশ নড়েচড়ে বসে। যদিও পুলিশের দাবি, রুটিন তল্লাশি।

জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে প্রত্যেক থানা এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তায় ‘অ্যান্টি ক্রাইম নাকা’ তল্লাশিতে নামে। জাতীয় সড়ক ও রাজ্য সড়কে নাকা তল্লাশির মধ্যে দিয়ে বাস, ছোট গাড়ি ও সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। রাতভর চলে তল্লাশি। শনিবার জেলা পুলিশের বাড়তি নজরদারি ও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

এদিকে তল্লাশির সময় ডুয়ার্সের বানারহাটের তেলি পাড়া যাত্রী বোঝাই বাস থেকে প্রায় কুড়ি কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। বাসটি আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়িতে আসছিল। বাসের সিটের নিচে গাঁজা লুকিয়ে রাখা ছিল বলে দাবি পুলিশের। জলপাইগুড়ি পাহাড়পুরের জাতীয় সড়ক ও রাজগঞ্জের ভুটকি এলাকায় চলে ‘অ্যান্টি ক্রাইম নাকা’ তল্লাশি।

জলপাইগুড়ি ডিএসপি (ট্র‍্যাফিক) অরিন্দম পাল চৌধুরী বলেন,”তল্লাশি চলছে। বিশেষ করে সন্দেহজনক পাইভেট গাড়িতে বেশি নজরদারি ও তল্লাশি চলছে। এখনো পর্যন্ত অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *