আলিপুরদুয়ারে শুরু হল তিস্তার চারটি ক্যানেলের কাজ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ নভেম্বর: প্রায় ত্রিশ বছর বাদে জমি জট কাটিয়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তিস্তার চারটি ক্যানেলের কাজ শুরু হতে চলেছে। এতে উপকৃত হবেন প্রচুর কৃষক বলে দাবি সেচ দফতরের৷ শনিবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। বছরের পর বছর জমি জটের কারণে তিস্তার ক্যানেলের সমস্যা আটকে ছিল বলে দাবি। এর আগে জলপাইগুড়িতে এসে ক্যানেলের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছিলেন। এ দিন কাজের সূচনা হল। কাজ সরজমিয়ে খতিয়ে দেখলেন মন্ত্রী।

এদিন বৈঠকে পর মন্ত্রী বলেন, “দুই মাস আগে এসে বলেছিলাম ক্যানেলের সমস্যা মেটাতে হবে। জেলাশাসক খুব ভাল কাজ করেছেন৷ মজে যাওয়া চারটি সেচ খালের আজ থেকে কাজ শুরু হল। ক্যানেল গুলি হল বাতাবাড়ি, কিলকোট ঝোড়া, কামাক্ষাগুড়ি ও ঝুমুর ঝোড়া সেচ খাল। এতদিন একটা মরসুমে জল পেত না কৃষকরা। এখন থেকে জল পাবে তারা। আগে যারা দ্বায়িত্বে ছিলেন হয়ত এইদিকে গুরুত্ব দেয়নি। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে দৌড়ে বেড়াচ্ছি। এরপর ৩০ জানুয়ারি এসে ক্যানেল ফোর ও ক্যানেল সিক্স নিয়ে আলোচনা করব। পরে ক্যানেল টু নিয়ে আলোচনা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *