স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ ফেব্রুয়ারি: আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা। এবার উল্টে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হল একজনের, আহত একাধিক। ঘটনাটি নদিয়ার তেহট্টের ছাতিনা এলাকার।
সূত্রের খবর, সোমবার দুপুরে কৃষ্ণনগর থেকে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী বোঝাই
বাসটি। এরপরই তেহট্টের ছাতিনায় পৌঁছাতেই চলন্ত অবস্থায় উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হয় একাধিক। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে তেহট্ট হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় আরো কয়েকজনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। উল্টে যাওয়া বাসটির ভেতরে কোনো যাত্রী আটকে আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ভয়াবহ পথ দুর্ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি কি কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।

