ব্যারাকপুরের বিরিয়ানির দোকানের শুট আউটের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত অনিশ ঝাঁ’য়ের ভাই অভিষেক ঝাঁ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ মে: ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে বিরিয়ানির দোকানে শুট আউটের ঘটনায় অবশেষে কিছুটা সাফল্য পেলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী কর্তাররা।

গত ১৬ তারিখ প্রকাশ্য দিবালোকে ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে দুষ্কৃতী হামলা হয় যাতে গুলি বিদ্ধ হন দোকানেট দুই কর্মচারী। সেই ঘটনার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এলাকাবাসী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই। তার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী কর্তারা। বারবার খতিয়ে দেখা হয় বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ফুটেজ। অবশেষে ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ অভিষেক ঝাঁ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। যে তিনজন মোটরসাইকেল করে এসেছিল সেই তিনজনের মধ্যে এই অভিষেক ঝাঁ না থাকলেও পুলিশ সূত্রের খবর, অভিষেক ঝাঁয়ের ভাই অনীশ ঝাঁ এই গুলির ঘটনায় সরাসরি যুক্ত। তাই অভিষেকের মোবাইল ফোনের সুত্র ধরেই অনিশের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।অভিষেকের মোবাইল থেকে কিছু তথ্য সংগ্রহ করেছে তদন্তকারি অফিসাররা।

এদিন ব্যারাকপুরে বেড়ে চলা অপরাধ ও ব্যারাকপুরে গুলি চালনার ঘটনা সম্পর্কে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “আমাদের থানা বাড়ানো হয়েছে কিন্তু পুলিশ কর্মীর সংখ্যা তার তুলনায় কম আছে। তবে আশা করছি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। আর বিরিয়ানির দোকানে গুলি চালনার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে কেন গুলি চলিয়েছিল তা আমরা তদন্ত করে বের করছি। খুব শীঘ্রই সমস্ত সত্য বেরিয়ে আসবে। তবে তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলতে পারবো না।”

ধৃতকে বারাকপুর আদালতে পাঠানো হলে আদালত অভিষেক ঝাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *