KK! কেকে-র প্রয়াণে শোক অমিত শাহর

আমাদের ভারত, ১ জুন: শিল্পী কৃষ্ণকুমার কুন্নথের প্রয়াণে শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার অমিতবাবু শিল্পীর ছবি-সহ লিখেছেন, “কে কে একজন অত্যন্ত প্রতিভাবান এবং বহুমুখী গায়ক ছিলেন। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ভারতীয় সঙ্গীতের জন্য একটি বিশাল ক্ষতি। তাঁর প্রতিভাধর কণ্ঠে তিনি অগণিত সঙ্গীতপ্রেমীর মনে অমলিন ছাপ রেখে গেছেন। তার পরিবার ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি। “

গতকাল নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন তিনি। অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে তাঁকে পরীক্ষা করে বলা হয় তিনি মারা গিয়েছেন। ৫৪ বছর বয়সে মারা গেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *