রাজেন রায়, কলকাতা, ১৩ মার্চ: রবিবার নন্দীগ্রাম দিবসে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবি, সোম দুদিন থাকবেন। দুদিনে তিনটি জেলায় দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। জনসভাও করবেন তিনি। অসমে দলের প্রচার কর্মসূচি সেরে রবিবার বিকালে কলকাতা পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে রওনা দেবেন খড়গপুরের পথে। খড়গপুরের ধোবিঘাট হেলিপ্যাডে নামবেন শাহ। বিকালেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রোড শো’র পরিকল্পনা রয়েছে। খড়গপুরের মালঞ্চ এলাকায় প্রেম হরি ভবন থেকে পেট্রোল পাম্প পর্যন্ত রোড শো করবেন তিনি।
সন্ধ্যায় খড়গপুরে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে মণ্ডল স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে খড়গপুরেই থাকবেন তিনি।
সোমবার সকালে খড়গপুর থেকে ঝাড়গ্রামের পথে রওনা দেবেন অমিত শাহ। ঝাড়গ্রাম রাজ কলেজের হেলিপ্যাড গ্রাউণ্ডে নামবেন অমিত শাহ
ঝাড়গ্রামের সার্কাস গ্রাউণ্ডে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর।
জনসভা সেরেই যাবেন বাঁকুড়ায়। বাঁকুড়ার রানিবাঁধের খাতড়া পাইপ গ্রাউণ্ডে পৌঁছবেন শাহ।
বাঁকুড়ার রানিবাঁধ মহকুমার খাতড়ায় জনসভায় যোগ দেবেন।
জনসভা শেষে সেদিনই কলকাতা ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দুপুরেই উড়ে যাবেন গুয়াহাটিতে।
একনজরে অমিত শাহের সফরসূচি…
অমিত শাহের সফরসূচি
রবিবার বিকেল ৪.২০
কলকাতা পৌঁছবেন অমিত শাহ
বিকেল ৪.৩০
বিমানবন্দর থেকে খড়গপুরের পথে রওনা
বিকেল ৫.০৫
খড়গপুরের ধোবিঘাট হেলিপ্যাডে নামবেন শাহ
বিকেল ৫.১০-৫.৫৫
খড়গপুরের মালঞ্চে প্রেমহরি ভবন থেকে পেট্রোল পাম্প পর্যন্ত রোড শো
সন্ধ্যা ৭.০০-৮.০০
জেলা ও মণ্ডল কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক
সোমবার সকাল ১০.২০
খড়গপুর ধোবিঘাট হেলিপ্যাড থেকে ঝাড়গ্রামের পথে রওনা
সকাল ১০.৪০
ঝাড়গ্রাম রাজ কলেজের হেলিপ্যাড গ্রাউণ্ডে নামবেন অমিত শাহ
বেলা ১১.০০
ঝাড়গ্রাম সার্কাস গ্রাউণ্ডে জনসভা স্বরাষ্ট্রমন্ত্রীর
দুপুর ১২.১০
ঝাড়গ্রাম থেকে কপ্টারে বাঁকুড়ার পথে রওনা
দুপুর ১২.৩০
বাঁকুড়ার রানিবাঁধের খাতড়া পাইপ গ্রাউণ্ডে পৌঁছবেন শাহ
দুপুর ১.০০-১.৪০
খাতড়ায় জনসভায় যোগ দেবেন অমিত শাহ
দুপুর ১.৫০
জনসভা শেষে কলকাতার পথে
দুপুর ২.৪০
কলকাতা বিমানবন্দর থেকে গুয়াহাটির পথে রওনা।

