আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটকে ভাঁওতা বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রীর অর্থ বিষয়ক প্রধান উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। মঙ্গলবারের আর্থিক বাজেটের পরে তাঁর প্রতিক্রিয়া
‘কেন্দ্রের এই বাজেটে আর্থিক বৃদ্ধির কোনও দিশা নেই। গরিব-মধ্যবিত্ত কারও জন্য কিছু চিন্তা ভাবনা নেই সরকারের।আয়কর কাঠামো অপরিবর্তিত। কেন্দ্রের এই বাজেট হয় একটা ভাঁওতা, নয়তো এই বাজেটে সদিচ্ছার অভাব রয়েছে’।
প্রসঙ্গত, একদিকে বিরোধী দলনেতাদের অধিকাংশই মনে করছেন দেশের মানুষের কোনও উপকারেই লাগেনি এই আর্থিক বাজেট। অন্যদিকে কিন্তু এই আর্থিক বাজেট তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রীরা।

