আমাদের ভারত, ১৪ ফেব্রুয়ারি: সোমবার পুলওয়ামা কান্ডের তিন বছর পূর্তি উপলক্ষ্যে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।
সিআরপিএফ ও পুলওয়ামা’কে ট্যাগ করে টুইটারে তিনি লেখেন, “২০১৯ সালের এই দিনে সেই সমস্ত শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমাদের জাতির জন্য অসামান্য পরিষেবার উদাহরণ। তাঁদের সাহসিকতা এবং সর্বোচ্চ আত্মত্যাগ প্রতিটি ভারতীয়কে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ দেশ তৈরির দিকে কাজ করার জন্য প্রেরণাদায়ক এবং অনুপ্রেরণাদায়ক। সর্বদা জাতিকে প্রথমে রাখুন।”
প্রসঙ্গত, পুলওয়ামা কান্ডের ঠিক পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে বলেন, “এই মুহূর্তে দুই দেশের মধ্যে যা চলছে, তা ভয়ঙ্কর। আমরা চাই এই হিংসা এবার বন্ধ হোক। আমরা এটা (হিংসা থামানোর প্রক্রিয়া)-র সঙ্গে প্রবলভাবে যুক্ত। ভারত অদূর ভবিষ্যতে শক্তিশালী পদক্ষেপ করার চেষ্টা করছে। এই হানায় ভারতের প্রায় ৫০ জন সেনা মারা গিয়েছেন। ভারতের অবস্থানটাও আমরা বুঝতে পারছি”। তিনি জানান, তাঁর প্রশাসন এই দুই দেশের সঙ্গেই কথা চালাচ্ছে।

