আজ উদ্বোধন হলেও মঙ্গলবার বালুরঘাট স্টেশন থেকে ছুটবে বালুরঘাট-নবদ্বীপ ধাম এক্সপ্রেস, সবুজ পতাকা নাড়িয়ে বললেন সাংসদ সুকান্ত মজুমদার

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ মে: উদ্বোধন হলেও মঙ্গলবার থেকেই বালুরঘাট থেকে ছুটছে নবদ্বীপ গামী ট্রেন। সোমবার সবুজ পতাকা নাড়িয়ে ওই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করে বললেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাট রেল স্টেশনে ওই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু ও গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়।

রেল দপ্তর সুত্রের খবর অনুযায়ী, সপ্তাহে পাঁচ দিন নবদ্বীপ থেকে বালুরঘাট এবং বালুরঘাট থেকে নবদ্বীপ ছুটবে ট্রেনটি। তবে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি নবদ্বীপ থেকে মালদা এবং মালদা থেকে নবদ্বীপ ফিরে যাবে। বালুরঘাট স্টেশন থেকে ওই পাঁচ দিনই দুপুর
২. ২০ তে ছাড়বে ট্রেনটি এবং নবদ্বীপ পৌঁছাবে রাত ১০টা ১৫ মিনিটে। একইভাবে নবদ্বীপ থেকে ৪টে ৪৫ মিনিটে ছেড়ে রাত ১২ টা নাগাদ বালুরঘাট স্টেশনে এসে পৌছাবে এদিনের উদ্বোধন হওয়া নবদ্বীপ ধাম এক্সপ্রেসটি। সপ্তাহে পাঁচদিন গামী এই ট্রেনটি চলাচলের ফলে দক্ষিণবঙ্গের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলেই দাবি করেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু নবদ্বীপ- বালুরঘাট ট্রেনের উদ্বোধনই নয়, একই সাথে বালুরঘাট স্টেশনে যাতে ট্রেনের রক্ষণাবেক্ষণ করা যায় সে ব্যবস্থার জন্য সিক লাইন ও পিট লাইনের শিলান্যাসও করেছেন বালুরঘাটের সাংসদ।

সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এই ট্রেনটি চালুর ফলে এই এলাকার মানুষের অনেক উন্নতি হবে। ট্যুরিজমের ক্ষেত্রেও গুরুত্ব বাড়বে। তবে ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য করা প্রকল্পটি আগামী এক বছরের মধ্যে পূর্ণ হলেই দূরপাল্লার আরো নতুন ট্রেন বালুরঘাট থেকে চালানো সম্ভব হবে।

কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী বলেন, জেলার সমস্ত স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবে। সপ্তাহে পাঁচদিন চলবে বালুরঘাট -নবদ্বীপ গামী এই ট্রেনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *