স্বামী স্ত্রী বিবাদের জেরে জামাইয়ের হাতে শাশুড়ি খুনের অভিযোগ, চাঞ্চল্য রায়গঞ্জে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩ এপ্রিল: স্বামী স্ত্রী বিবাদের জেরে জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার হাঁড়িপুকুর এলাকার ঋষিপুর গ্রামে। মৃত ওই শাশুড়ির নাম ভারতী কর্মকার( ৪৫)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জামাই। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। জামাইয়ের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার হাঁড়িপুকুর এলাকার ঋষিপুর গ্রামের বাসিন্দা ভারতী কর্মকারের মেয়ের সাথে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের চুয়ামোড় এলাকার বাসিন্দা বিনোদ কর্মকারের সাথে বিয়ে হয়। বিনোদ পেশায় একজন শ্রমিক। বিয়ের কয়েক বছর পর থেকে বিনোদ তার স্ত্রী আরতি সাথে অশান্তি করতো বলে অভিযোগ। বারংবার শাশুড়ি ভারতীদেবী তাদের অশান্তি মিটিয়ে দিতেন।

শুক্রবার সকালে বিনোদের সাথে তার স্ত্রী আরতির গন্ডগোল হয়। ওই গন্ডগোলের জেরে আরতি বাড়ির থেকে বেরিয়ে যান। জামাই বিনোদ খোঁজাখুঁজি করা পর না পেয়ে শাশুড়ির কাছে বলতে গেলে শাশুড়ির সাথে ঝামেলা লেগে যায়। তখন আচমকাই বিনোদ ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ির। ঘটনার পর থেকে পলাতক জামাই বিনোদ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার আইসি সুরোজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিনোদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *