Illegal construction, Bankura, বেআইনি নির্মাণের অভিযোগ, চাঞ্চল্য বাঁকুড়া পৌর এলাকায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ মে: বাঁকুড়া পৌর এলাকার গোপীনাথপুরে এক বেআইনি নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগ জানিয়ে এলাকার অধিবাসীরা পৌরসভায় অভিযোগ পত্র জমা দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন।

বাঁকুড়া পৌর এলাকার ১নং ওয়ার্ডে নির্মাণকাজ নিয়ে অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসে পৌরসভা।ইতিমধ্যে পৌরসভা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে
জানাগেছে।

স্থানীয় বাসিন্দা তথা বিজেপির ওয়ার্ড সভাপতি বাপি দাস জানান, নির্মীয়মান বাড়িটি আইন মেনে নির্মীত হচ্ছে না বলে এলাকাবাসী সন্দেহ প্রকাশ করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্য পৌরসভার কাছে আবেদন জানিয়েছি।

বাঁকুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ লাহা বলেন, নির্মীয়মান বাড়িটি আইন মাফিক ভাবেই নির্মিত হচ্ছে। অভিযোগ আসতেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য পৌরসভা নির্দেশ দিয়েছেন।

পৌরপ্রধান অলকাসেন মজুমদার বলেন, অভিযোগ পাওয়ার পর পৌরসভার পক্ষ থেকে নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্র খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *