শান্তিপুরে রাতের অন্ধকারে এক যুবককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ১৮ জুলাই: রাতের অন্ধকারে এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আক্রান্ত যুবকের দাবি, পুরনো রাগের কারণে তার ওপর হামলা চালানো হয়েছে। ঘটনাটি ঘটে শান্তিপুরের নতুনহাট সংলগ্ন এলাকায়। যদিও আক্রান্ত যুবকের বাড়ি শান্তিপুরের হরিপুর অঞ্চলের সূত্রাগড় দু’নম্বর কলোনি এলাকায়।

আক্রান্ত যুবক সঞ্জীব ঘোষের অভিযোগ, গতকাল রাত ৯ টা নাগাদ শান্তিপুরের নতুনহাট সংলগ্ন স্টেট ব্যাঙ্কের সামনে দিয়ে যখন বাড়ি যাচ্ছিলেন তখনই এক যুবক হঠাৎই তার উপর হামলা চালায়। এরপর লোহার রড দিয়ে একাধিকবার আঘাত করতে থাকে তাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে যুবক সঞ্জীব ঘোষ। রাস্তায় পথ চলতি, দুই একজন ব্যক্তি আক্রান্ত যুবক সঞ্জিত ঘোষকে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসা শুরু হয় আক্রান্ত যুবক সঞ্জিত ঘোষের। সোমবার সকালে খবর পায় পরিবার। যদিও গতকাল রাত থেকে সকাল পর্যন্ত প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় আক্রান্ত যুবক সঞ্জিত ঘোষকে। এরপর পরিবারকে সাথে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত সঞ্জীব ঘোষ। অভিযুক্ত যুবক সুব্রত বিশ্বাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

আক্রান্ত যুবক সঞ্জিব ঘোষের দাবি, তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল সুব্রত বিশ্বাস। পথ চলতি মানুষ যদি না আসতো তাহলে তাকে প্রাণে মেরে ফেলত। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *