করোনা সতর্কতা, বাতিল করা হল মেদিনীপুর শহরে রামনবমীর বাইক র‍্যালি সহ সমস্ত কর্মসূচি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ এপ্রিল: করোনা সতর্কতা হিসেবে এ বছর বাতিল করা হয়েছে মেদিনীপুর শহরে রামনবমীর বাইক র‍্যালি সহ সমস্ত কর্মসূচি। রাম নবমীতে এবার সরকারি কোভিড নিয়ম মেনে শুধু পুজো অনুষ্ঠান হবে। সোমবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে মেদিনীপুর শহর আরএসএস নেতৃত্ত্বের তরফ থেকে। এদিন মেদিনীপুর শহরের শরৎপল্লিতে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন উৎসব কমিটির সভাপতি প্রদ্যুত ঘোষ, বিভাগ সংঘ চালক চন্দন কান্তি ভুঁইঞা ও সমীরণ গোস্বামী। বৈঠকে আরএসএসের সমস্ত সদস্যদের কাছে কোভিড নিয়ম মেনে রামনবমী পালন করার আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *