পিছিয়ে পরা জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়াতে বর্ধিত সভার আয়োজন অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশন জলপাইগুড়ি জেলা কমিটির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ নভেম্বর: পিছিয়ে পরা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়াতে বর্ধিত সভার আয়োজন করল অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশন জলপাইগুড়ি জেলা কমিটি। সোমবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হল ঘরে সভাটি হয়। সভা শুরু হওয়ার আগে শহরে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষদের নিয়ে মিছিল করা হল সংগঠনের তরফ থেকে৷

কমিটির ন্যাশনাল চেয়ারম্যান অধ্যাপক নাসির আহমেদ বলেন, “আমাদের সংগঠন সর্বভারতীয় সংগঠন। সমগ্র পিছিয়ে পরা মানুষের পাশে থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছ থেকে দাবি আদায়ের লক্ষ্যে আমরা কাজ করছি। গোর্খাল্যান্ড, কেপিপি, রাজবংশী, নৈস্যশেখ, রাভা, আদিবাসী সহ সমগ্র জাতির পাশে থেকে কাজ করা হচ্ছে। এনআরসি ও সিএএ নিয়ে কেউ যেন বিভ্রান্তি না ছড়ায় সেটাও বর্ধিত সভা থেকে সচেতন করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *