জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর: শিলদার চন্দ্রশেখর কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে মঙ্গলবার বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে একটি আলোচনা সভা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। আলোচনা সভায় এনএসএসের প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালন সমিতির সদস্য অধ্যাপক সঞ্জয় কুমার কর। অনুষ্ঠান পরিচালনা করেন এনএসএসের প্রোগ্রাম অফিসার অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী। বক্তব্য রাখেন, এনএসএসের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক ড: নির্মল কুমার মণ্ডল ও অধ্যাপক শক্তিপদ সিট। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসএসের প্রোগ্রাম অফিসার অধ্যাপক ড: সুশান্ত দে।

