কালিয়াচকে অস্ত্র সহ গ্রেফতার এক যুবক

আমাদের ভারত, মালদা, ৩০ নভেম্বর: চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৩টি সেভেন এমএম পিস্তল, একটি পাইপগান, সাতটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড কার্তুজ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সফিকুল ইসলাম (২৪)। বাড়ি মালদার কালিয়াচক থানার রজনগরের কাঁঠালবাড়ি গ্রামে।

এদিন মোথাবাড়ি থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রাজনগর এলাকায় অভিযান চালায়। সেই সময় সেখানে সফিকুল ইসলাম ব্যাগ হাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। তাকে পুলিশ আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় এক ব্যাগ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। উদ্ধার হওয়া জিনিসগুলির মধ্যে রয়েছে ৩টি সেভেন এমএম পিস্তল, একটি পাইপগান, সাতটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড কার্তুজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবক অস্ত্র কারবারি। কোথায় অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *