পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের আদিবাসী নীতি, আদিবাসীদের জঙ্গলের অধিকার হরণ বিলের বিরুদ্ধে এবং সারি-সারনা ধর্মকে মর্যাদা দেওয়ার দাবিতে শালবনী বিধানসভার জয়পুর থেকে পীড়াকাটা পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান তোলা হয় এই মিছিল থেকে।
আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত, ব্লক সভাপতি নেপাল সিংহ, জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, কর্মাধ্যক্ষ কাশেম খান সহ অন্যান্য নেতারা।

