মেদিনীপুরে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আদিবাসীদের দেওয়া হল একগুচ্ছ সরকারি সুযোগ সুবিধা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট:
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে। এই অনুষ্ঠান থেকে আদিবাসী মানুষদের হাতে পাট্টা, কৃষক বন্ধু, কন্যাশ্রী, ধামসা মাদল সহ ১৪ রকম সরকারি সুবিধা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রাণী, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, বিধায়ক পরেশ মুর্মু সহ একাধিক সরকারি আধিকারিক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা।

অন্যদিকে আজ ডেবরা অডিটোরিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস ও ডেবরা তৃণমূল এসটি সেলের উদ্যোগে। উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর, ডেবরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাধাকান্ত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুতাইত সহ ডেবরার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

পাশাপাশি আজ ডেবরা ব্লকে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মাণ্ডি ও ভারত জাকাত মাঝি পরগনার গোপাল মুর্মুর নেতৃত্বে আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আদিবাসী দিবস পালন করা হয়। শোভাযাত্রার আজ প্রায় হাজার পাঁচেক আদিবাসী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *