করোনা পরিস্থিতির জন্য সকল নির্বাচনী প্রচার বাতিল করলেন অধীর চৌধুরী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল: দেশের ভয়াবহ করোনা পরিস্থিতির দিকে নজর রেখে সমস্ত কর্মসূচি বাতিল করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচনী প্রচারের থেকে সাধারণ মানুষের জীবন অনেক বড় তাঁর কাছে বলে জানান তিনি। তাই জনসাধারণের স্বার্থে সমস্ত রকম প্রচার কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু অধীর চৌধুরী নয়, রবিবার ট্যুইট করে পশ্চিমবঙ্গের সমস্ত জনসভা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

উল্লেখ্য, কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরে আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *