পিকে-রণকৌশলে পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা প্রশস্ত করছেন অভিষেক, তোপ অধীরের

রাজেন রায়, কলকাতা, ১৩ জানুয়ারি: গত কয়েকদিন ধরে বাংলায় আলোচনা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মতামত থেকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েও, ব্যক্তিগত মত প্রকাশ করে তিনি বলেছিলেন, তিনি চান আগামী দু’মাস বন্ধ থাকুক নির্বাচন। নিজের কেন্দ্রে একাধিক নিয়ম চালু করেছেন। ডায়মন্ড হারবারে ৫৩ হাজার কোভিড টেস্ট করিয়েছেন।

আগের দিনই অভিষেকের কার্যকলাপ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছিলেন, অভিষেক দৈত্য কুলে প্রহ্লাদ হতে চাইছেন। আজ ফের বলেন, “ডায়মন্ড হারবার মডেল কেন হয় না প্রতিটি জেলায়? আমরাও এমপি, আমরাও চাই, কিন্তু সরকারি মদত পাবো না আমার। সুযোগ পেলে, পরিকাঠামো পেলে আমরা ৫৩ এর বেশি করতে পারি। তিনি মুখ্যমন্ত্রীর ভাইপো বলে সুযোগ পাচ্ছেন। আমাদের শখ হয়, পারি না। স্বাস্থ্য পরিকাঠামো নড়বড়ে রাজ্যের, ডায়মন্ড হারবারের পাশে আরও জায়গা আছে, কিন্তু তারা কেনো সুযোগ পাচ্ছে না। মমতা ব্যাখ্যা দিন কোথায় হয় আর কোথাও হয় না এর উত্তর।”

একই সঙ্গে নতুন ব্যাখ্যা দিয়ে বলেন, “ভাইপো পিসির প্রতিযোগিতা আছে, মমতা তো সারাজীবন মুখ্যমন্ত্রী থাকবেন না। তাই কেউ এখন থেকে বাজার গুছিয়ে রাখছে। দিদি পিকে কে ততটা মানেন না যতটা পিকে চান, কিন্তু অভিষেক ততটাই মানেন। পিকের নতুন স্ট্র্যাটেজি দলের মধ্যে বিপ্লবী তৈরি করো। যাতে মমতার  বিকল্প পাওয়া যায় সহজে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *