জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জানুয়ারি: শীতের মরশুম এলেই পৌষ সংক্রান্তিকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামেগঞ্জে শুরু হয়ে যায় মোরগ লড়াই প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে জেলার কেশপুর ব্লকের দু’ নম্বর অঞ্চলের দামোদরপুর গ্রামের ফুটবল ময়দানে “আমরা কয়জন আদিবাসী সংঘ ক্লাবে”র উদ্যোগে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গিয়েছে, ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে হাউসিরা মোরগ নিয়ে হাজির হয়েছিল প্রতিযোগিতাতে অংশ নিতে।

এদিনের মোরগ লড়াই প্রতিযোগিতাকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। দীর্ঘ কুড়ি বছর ধরে দামোদরপুর গ্রামে চলে আসা মোরগ লড়াই প্রতিযোগিতা আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে এক ঐতিহ্যবাহী সংস্কৃতি।

