সমাজসেবাকে সামনে এনে পুরভোটের আগে শহরে আম আদমি পার্টি, বালুরঘাটের চকভৃগুতে বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ জানুয়ারি: সমাজসেবাকে সামনে এনে পুরভোটের আগে শহরে নিজেদের প্রচারে নামলো আম আদমি পার্টি। বুধবার বালুরঘাটের চকভৃগু পঞ্চায়েতের ময়ামারি এলাকায় একটি বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করে আম আদমি পার্টি। সাধারণ লোকজনের উপস্থিতি কিছুটা কম থাকলেও দন্ত পরীক্ষা শিবিরের যথাযোগ্য ব্যবস্থাপনা ছিল উদ্যোক্তাদের তরফে। যেখানে সংগঠনের তরফে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির জেলা সভাপতি মৃত্যঞ্জয় বসাক, যুব ইনচার্জ রিন্টু রায় সহ অনান্য জেলা নেতৃত্বরা।

পঞ্চায়েত ভোটকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে জেলাজুড়ে নিজেদের সংগঠন বিস্তারে সক্রিয় হয়েছে আম আদমি পার্টি। তবে পুরভোটের আগে শহরে নিজেদের সাংগঠনিক প্রভাব বিস্তারেও জোর তৎপরতা দেখাতে শুরু করেছে আম আদমি পার্টি। সাধারণ মানুষের মধ্যে যার প্রভাব ফেলতেই এদিন এমন সামাজিক কাজকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

সংগঠনের তরফে মৃত্যঞ্জয় বসাক বলেন, মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই অভিনব প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *