জয় লাহা, দুর্গাপুর, ৬ নভেম্বর: পাচারের আগে প্রায় কোটি টাকার মাদক সহ পাচারকারী ধরা পড়ল পুলিশের জালে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড এলাকায়। শনিবার ধৃত যুবককে আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন।
পুলুশ সুত্রে জানাগেছে, ধৃতের নাম মনিরুল শেখ, নদিয়ার পলাশিপাড়া থানা এলাকার বাসিন্দা। মনিরুল শেখ উত্তরপ্রদেশ থেকে এই মাদক পাচারের উদেশ্য নিয়ে দুর্গাপুর স্টেশনে নেমেছিল।
পুলিশের অনুমান দুর্গাপুরে তার গোপন ডেরা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর স্টেশনে নামে সেখান থেকে স্টেশন বাস স্ট্যান্ডের পিছনের রাস্তা ধরে বাইরে বেরিয়ে আসছিল। ওই সময় পুলিশ সন্দেহজনক ভাবে তাকে আটক করে। তার কথায় অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ হয়। তল্লাশি করতেই তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তারপরই পুলিশ মনিরুলকে গ্রেফতার করে। জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশের প্রাথমিক অনুমান। শনিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নেওয়া হয়েছে। কোথা থেকে নিয়ে আসছিল এবং কাদের পাচার করত তা জেরা করে জানা হবে। এই অপরাধ চক্রে আরও কারা জড়িত, তাদের খোঁজ শুরু হবে।”

