খড়্গপুরে লরির ধাক্কায় যুবকের মৃত্যু

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের গোল বাজারে লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। আজ দুপুরে শহরের জনতা মার্কেটের সামনের রাস্তায় একটি লরির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানাগেছে। রাস্তাটির পাশ দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। সেই সময় দ্রুতবেগে লরিটি এসে পিছন দিক থেকে তাকে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে যুবকটি।  ঘটনা দেখামাত্রই স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশে।

এলাকার মানুষ ও পথচারীরা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতলে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন ব্যানার্জি ও তার সহকর্মীরা ওই  ট্রাকটিকে আটক করে যুবকের পরিচয় জানার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *