আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৮ নভেম্বর: অসামাজিক কাজ করার জন্য বাড়ির সামনে দিয়ে বিদয়ুতের তার নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় সামশেরগঞ্জে এক যুবককে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জের ভাসাই পাইকর অঞ্চলের সাহেবনগর পাড়াগ্রামে। মৃত যুবকের নাম মোরসালিম শেখ(৩০)।
জানা গিয়েছে, মাঠের দিকে মদ কিংবা জুয়া খেলার জন্য বাড়ির সামনে দিয়ে ইলেকট্রিক তার নিয়ে যাচ্ছিলো দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদ করায় মোরসালিন শেখের উপর আক্রমণ করে তারা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবক। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

