চিকিৎসকদের হেনস্থার অভিযোগে গোঘাটে গ্রেফতার এক যুবক

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৮ জানুয়ারি: ডাক্তারবাবুকে হেনস্থা ও গালিগালাজ করার অভিযোগে গোঘাট থানার পুলিশ গ্রেফতার করল এক যুবককে। ধৃত যুবকের নাম সুব্রত দাশগুপ্ত।

পুলিশ সূত্রে জানাগেছে, গত ৬ জানুয়ারি রাত আটটা নাগাদ কয়েকজন এক রোগীকে চিকিৎসা করার জন্য নিয়ে যায় কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে। করোনার কারণে চিকিৎসকের সংখ্যা এমনিতেই কম। আর সেই সময় স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ও আরও অন্য চিকিৎসকরা দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। চিকিৎসকদের আসতে দেরি হতে দেখে বেশ কিছু যুবক মিলে স্বাস্থ্য কেন্দ্রে তাণ্ডব চালায়, তার পাশাপাশি চিকিৎসকদের গালাগালিজ করারও অভিযোগ ওঠে। পরে চিকিৎসকরা দুপুরের খাওয়া সেরে রোগী দেখতে স্বাস্থ্য কেন্দ্রে এলে বেশ কিছু যুবক মিলে চিকিৎসকদের হেনস্থা করে বলে অভিযোগ।

কামারপুকুর ২ এর বিএমওএইচ গত ৭ জানুয়ারি চার যুবকদের বিরুদ্ধে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। গোঘাট খানার পুলিশ অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে একজনকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *