সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২২ মে: রেললাইন পারাপার করতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। আজ ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-আদ্রা শাখার ছড়রা ও পুরুলিয়া স্টেশনের মাঝে।

পুরুলিয়া জিআরপি থানার পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিক তদন্তের পর রেল পুলিশ জানিয়েছে, রেললাইন পারাপার করতে গিয়ে মাল গাড়ির ধাক্কায় মারা যান ওই যুবক। রবিবার সকালে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুরুলিয়া জিআরপি থানার পুলিশ। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে তারা।

