নবদ্বীপে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শয্যাশায়ী এক বৃদ্ধাকে হুইল চেয়ার দেওয়া হল

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ এপ্রিল: অসুস্থতাজনিত কারণে শয্যাশায়ী এক বৃদ্ধাকে হুইল চেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পৃথিবী ফাউন্ডেশন নামক নদিয়ার নবদ্বীপ শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের রোডতাবু কলোনির বাসিন্দা আনুমানিক ৫৮ বছর বয়সী পুষ্প রানী বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে হুইলচেয়ার টি তুলে দেন তারা।

জানা গেছে, কিছু দিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী অবস্থায় জীবনযাপন করছেন পুষ্প রানী বিশ্বাস। তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতির কথা জানতে পেরে এই দিন সন্ধ্যায় একটি নতুন হুইল চেয়ার নিয়ে তাঁর বাড়িতে গিয়ে সেটি তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন পৃথিবী ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শয্যাশায়ী অবস্থা থেকে ওই অসুস্থ বৃদ্ধাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

এছাড়াও হুইলচেয়ার টির মাধ্যমে অসুস্থ ঘরবন্দী ওই বৃদ্ধাকে নিয়ে এবার থেকে বাইরের খোলামেলা পরিবেশে চলাফেরা করতে পারবেন তাঁর পরিবারের সদস্যরা। পাশাপাশি গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পাবেন পুষ্প রানী বিশ্বাস বলে তাদের এই মানবিক উদ্যোগ। সংগঠনটি এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি অসুস্থ ঐ বৃদ্ধার পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *