পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: মোবাইল বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক চোর। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। একসাথে উদ্ধার ২৭ টি মোবাইল। ছিনতাই বা চুরি যাওয়া প্রায় ২৭ টি মোবাইল উদ্ধার করে তদন্তে নামল খড়্গপুর গ্রামীন থানার পুলিশ।

জানাগেছে, খড়্গপুর গ্রামীন থানার অন্তর্গত তেঁতুল মুড়ির বাসিন্দা শেখ ফিরোজ ব্যাগে করে পাঁচটি মোবাইল বাজারে বিক্রি করতে গিয়েছিল। পুলিশের সন্দেহ হতে জিজ্ঞাসাবাদ করতেই ফিরোজ জানায় চুরির পাঁচটি মোবাইল বিক্রি করতে এসছে। এরপরে তাকে গ্রেফতার করে খড়্গপুর গ্রামীন থানায় নিয়ে গিয়ে আজ তাকে মেদিনীপুর আদালতে তোলা হয় পাঁচ দিন নিজেদের হেফাজতে নেয়। ফের তকে জিজ্ঞাসাবাদ করে ২৭ টি মোবাইল উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়কের কাছে মোবাইল ছিনিয়ে এবং চুরি ঘটনার সঙ্গে জড়িত শেখ ফিরোজের সঙ্গে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তার খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর গ্রামীন থানার পুলিশ।

