রেকর্ড গড়ে একই মরশুমে ৯ বার তুষারপাত দার্জিলিংয়ে

আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: রেকর্ড গড়ে একই মরশুমে নয়বার তুষারপাত পাহাড়ে। রবিবার বেলা গড়াতেই তুষারের চাদরে ঢাকা পড়ে যায় সান্দাকফু। পরে খুব হালকা তুষারপাত হয় দার্জিলিং এর ম্যাল, চকবাজার, ক্লাব সাইড রোড সহ টাইগার হিলেও। স্বভাবতই একলাফে ঠান্ডা বেড়ে গিয়েছে বেশ কিছুটা।

তবে নয়বার তুষারপাত হওয়ায় পাহাড়ের প্রবীণ বাসিন্দারাও হতবাক। তারা বলেন, আগে এমন কোনওদিন দেখিনি। এ তো দেখছি তুষার পড়া বন্ধ হচ্ছেই না।

ফি বছর শীত পড়লে পাহাড়ে ছুটে আসেন দেশ-বিদেশের পর্যটক। সকলেরই আশা থাকে তুষারপাত দেখা যাবে। তবুও অনেককেই নিরাশ হয়েই ফিরে যেতে হয়। কিন্তু এবছর যেভাবে তুষারপাত হলো সে তুলনায় পর্যটকের সংখ্যা ছিলো খুব কম। শুধু একবার পর্যটকদের ভিড় থাকাকালীন তুষারপাত হয়েছিল। রবিবারও যখন তুষারপাত হয় তখনও হাতেগোনা পর্যটক পাহাড়ে। রবিবার সান্দাকফুতে ব্যা
পক তুষারপাত হয়। তবে দার্জিলিং এর মূল শহরে হালকা হয়েছে। কিন্তু এহেন বারবার তুষারপাত নিয়ে পাহাড়ের বাসিন্দা অমল ছেত্রী বলেন, “ছোট বেলা থেকে পাহাড়ে রয়েছি। কখনও এতবার তুষারপাত দেখিনি। এবার তো দেখছি থামছেই না। ঠান্ডা সবে কমতে শুরু করেছিল কিন্তু এখন আবার বাড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *