এবারও যদি ভোট দিতে না দেওয়া হয় তাহলে জনগণ কোনও ঝান্ডা ছাড়াই প্রতিরোধ গড়বেন, গরুলিয়াতে বললেন শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ২১ ফেব্রুয়ারি: “আসানসোল, বিধান নগরের মত এইবারও যদি ভোটারদের ভোট দিতে না দেওয়া হয় তাহলে সাধারন জনগণ কোনও ঝান্ডা ছাড়াই প্রতিরোধ গড়বেন। এক ঘটনার পুনরাবৃত্তি হলে এবার গণআন্দোলন হবে।” গরুলিয়াতে ভোটের প্রচারে এসে ভোট লুটের বিষয়ে এই ভাষাতেই শাসকদলকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।

রবিবার শুভেন্দু অধিকারী শ্যামনগর চৌরঙ্গী থেকে এক পদ যাত্রা করে পিনকল আসেন। সেখানে প্রচার সভার আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চে দাঁড়িয়েও শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সমালোচনা করেন। শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যের সব জায়গায় তৃণমূল ভোট লুট করবে আর আমরা ছেড়ে দেবো না, গণপ্রতিরোধ করা হবে। তবে তার ভাষা জায়গা অনুযায়ী আলাদা হবে। প্রয়োজনে ভোটাররা প্রতিরোধ করবে। রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে তাই জানুয়ারি মাসের ডিএ দিতে পারেনি। আগামীতে রাজ্য সরকারি কর্মীরা বেতন পাবেন না।”

এই প্রচার অনুষ্ঠানের মঞ্চ থেকে গারুলিয়া পৌর সভার ২১ টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন শুভেন্দু অধিকারী। মঞ্চে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতৃত্ব।

অর্জুন সিং বলেন, “আগামী নির্বাচনে যদি আবার ভোট লুট হয় তাহলে ইভিএম ভাঙ্গচুর হবে। আর যে প্রিসাইডিং অফিসার জড়িত থাকবে তার কঠোর শাস্তি হবে। আমরা ইতিহাস গড়ে দেবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *