সবংয়ে জোড়া ঝুলন্ত দেহ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: সবং থানা এলাকা থেকে একজন পুরুষ ও একজন মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই থানা এলাকার নাকিন্দি গ্রাম থেকে বছর পয়তাল্লিশের সাগর কুইলার গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়।

এরপর আজ বুধবার সকালে আন্দুলিয়া গ্রাম থেকে শিখা জানা নামে বছর আটচল্লিশের এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সাগর কুইলার মৃতদেহ তার শোবার ঘর থেকে এবং শিখা জানার মৃতদেহ তার বাড়ির সামনের একটি গাছ থেকে উদ্ধার করে সবং থানার পুলিশ। মঙ্গলবার রাতে খাবার খেয়ে শোবার ঘরে ঘুমোতে যান সাগর। এরপর বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

দুই ব্যক্তি কি কারণে আত্মহত্যা করেছে কিংবা তাদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *