মেদিনীপুর মেডিকেল কলেজের হোস্টলে ডাক্তারি পড়ুয়ার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

আমাদের ভারত, মেদিনীপুর, ১০ নভেম্বর: ডাক্তারি পড়তে গিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন কান্দির এক ডাক্তারি পড়ুয়া ছাত্রী। জার জেরে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে কান্দির ঘোষবাটি গ্রামে। মঙ্গলবার গভীর রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ হোস্টেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে কান্দি থানার অন্তর্গত ঘোষবাটি গ্রামের ফাইনাল বর্ষের ডাক্তারি পড়ুয়া মিনি ঘোষ। মিনির মৃত্যুর খবর গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন সহ গ্রামের সকলেই।

জানা গেছে, চাঁদ ঘোষ নামে এক চাষির একমাত্র মেয়ে ছিল মিনি ঘোষ। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ছিলেন মিনি। মঙ্গলবার হঠাৎই গভীর রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ হোস্টেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। সেই খবর পরিবারে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারজুড়ে।

তবে কি কারণে মিনি আত্মহত্যা করলেন তা এখনও অধরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘোষবাটি গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *