স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ এপ্রিল: গোপন সূত্রে খবর পেয়ে মুম্বই লিগাল সেল এবং চাকদহ থানার যৌথ উদ্যোগে মশা মারার ধুপ, সরঞ্জাম, মেশিনপত্র সহ প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের জিনিসপত্র উদ্ধার। ঘটনা এক বিট্টু পাল নামে একজনকে গ্রেফতার করেছে। তার বাড়ি নদিয়ার চাকদহ থানার শিমুরালি ব্রহ্ম পাড়া এলাকায়।
অভিযোগ, গত সাত বছর ধরে বিট্টু পাল নামে ওই ব্যক্তি চাকদহ থানার বনমালী পাড়া এলাকায় কারখানা খুলে নকল ধূপকাঠি, তেল সহ বিভিন্ন জিনিস তৈরি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের লিগাল সেল এবং চাকদহ থানার পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে প্রথমে শিমুরালির ব্রহ্ম পাড়া এলাকায় বাড়ি থেকে বিট্টু পালকে ধরে কারখানায় নিয়ে যায়। তারপর তার কারখানা থেকে বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে। উদ্ধার হওয়া জিনিসপত্রের মূল্য আড়াই লক্ষ টাকার বেশি।
গ্রেপ্তার করা হয়েছে বিট্টু’কে এবং তার কারখানাটি সিল করে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আজ তাকে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হবে।

ইস্টার্ন জোনের সিনিয়র হেলথ অফিসার টোটন চক্রবর্তী জানান, আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, আসিকা স্লিভ ওয়েল নামে ব্যাঙ্গালোরের একটা রেজিষ্টার্ড কোম্পানির নাম ভাঙিয়ে কিছু অসাধু ব্যক্তি চাকদহের বনমালী পাড়ায় দীর্ঘ সাত বছর ধরে একটা জালিয়াতি কারবার চালাচ্ছে। আমরা প্রথমে জেলার পুলিশ সুপারকে জানাই। এসপি সাহেবের নির্দেশে ডিএসপি, ইবি এবং চাকদা থানার অফিসারদের নিয়ে একটা জয়েন্ট রেড হয়। জয়েন্ট রেড করে স্লিভ ওয়েল কোম্পানির পর্যাপ্ত পরিমাণে নকল মশা মারার ধুপ সহ ধুপ কাঠি আমরা সেখান থেকে উদ্ধার করি। কাঁচামাল এবং মেশিন বাজেয়াপ্ত করা হয়। আসামিকে গ্রেপ্তার করা হয়। আমরা আসামিকে চাকদহ থানায় নিয়ে যাচ্ছি, অভিযোগ করছি সেখানে কপিরাইট সেকশনে মামলা হবে।

