আমাদের ভারত, হাওড়া, ৯ জানুয়ারি: আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কারখানার মহিলা কর্মীদের থাকার ঘর। আগুনে ঘরের ভিতর থাকা আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, রবিবার সকাল ১০ টা নাগাদ জগৎবল্লভপুর থানার ইসলামপুরে একটি চিংড়ি মাছ প্রক্রিয়াকরণ কারখানায় মহিলা কর্মীদের ঘরে আগুন লাগে। কারখানার কর্মীরা আগুন দেখতে পেয়ে প্রাথমিকভাবে নিজেরাই কারখানার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে আগুনে সমস্ত কিছু পুড়ে গেছে।
কারখানা কর্তৃপক্ষের বক্তব্য, আগুন লাগার সময় ঘরে মহিলা কর্মীরা না থাকায় বড়সড় দুঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

