সুকান্ত মজুমদারের দ্রুত আরোগ্য কামনায় কালীঘাটে যজ্ঞ

আমাদের ভারত, কলকাতা, ১০ জানুয়ারি: পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দ্রুত আরোগ্য কামনায় সোমবার কালীঘাটে যজ্ঞ করল দলীয় কর্মীরা।

দলের দক্ষিণ কলকাতা জেলার সভাপতি সংঘমিত্রা চৌধুরীর নেতৃত্বে হয় এই যজ্ঞ। সংঘমিত্রা এই প্রতিবেদককে জানান, “আমরা কয়েকজন বেলা ১১টা নাগাদ কালীঘাটে যাই। শক্তির আরাধনা, সুকান্ত মজুমদার-সহ করোনায় আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করি।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকাল ১১টা নাগাদ ফোনে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন। খোঁজ নেন শরীরের। সুকান্তবাবু ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *