নবদ্বীপে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রী ও চালক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ মে: চলন্ত গাড়িতে আগুন, ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে অল্পের জন্য রক্ষা পেল যাত্রী ও চালক।

জানাগেছে, একটি প্রাইভেট গাড়ি কলকাতার দিকে যাওয়ার পথে নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর কাছে হঠাৎই আগুন ধরে যায়। গাড়িচালক বেগতিক দেখে স্টার্ট বন্ধ করে দেয়। তড়িঘড়ি গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন যাত্রী ও চালক। ঘটনাটি ঘটে সোমবার রাত ন’টা নাগাদ। আগুন ধরে যাওয়ায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় গাড়ির যাত্রীসহ চালক।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারনে ওই গাড়িতে আগুন লাগে তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *