রাষ্ট্রপতি পদক পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের মহিলা পুলিশ কর্মী

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: কর্মজীবনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার হিসেবে সম্মানীয় পদক পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দু’জন পুলিশ কর্মী। এদের মধ্যে একজন মহিলা পুলিশ কর্মী।

রাষ্ট্রপতি কর্তৃক বাংলা রাজ্য থেকে পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিসের জন্য মাত্র ১৬ জন পুলিশ কর্মীর নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ইন্সপেক্টর পদে কর্মরত একমাত্র মহিলা পুলিশ কর্মী কবিতা দাস রয়েছেন। বর্তমানে তিনি জেলার সালুয়াতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ‘ইন্সপেক্টর’ পদে কর্মরত। এর আগে ২০১৩ সালে “মুখ্যমন্ত্রী পদক” এবং ২০১৪ সালে রাজ্য সরকার কর্তৃক “সেবা পদক” অর্জন করেন তিনি। 

কবিতা দাস জানান, ভালো কাজ করলে কাজের স্বীকৃতি পাওয়া যায়, যা আগেও তিনি পেয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *