আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১ ডিসেম্বর: কান্দি মহকুমার খড়গ্রাম থানার এক সিভিক ভলান্টিয়ার মঙ্গলবার রাতে খড়গ্রাম এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারান। পুলিশ জানিয়েছে মৃত সিভিক ভলান্টিয়ারের নাম রেন্টু শেখ, বাড়ি খড়গ্রাম থানার নগর এলাকায়।
জানাগেছে, গত রাতে ডিউটি শেষে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ধানকাটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।। তাঁর এই মৃত্যুর খবরে পরিবার এবং খড়গ্রাম পুলিশ মহলে নেমেছে শোকের ছায়া। বুধবার মৃত সিভিক ভলান্টিয়ার রেন্টু শেখের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

