দিদির বাড়ি থেকে ফেরার পথে কেশিয়াড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: রবিবার রাতে দিদির বাড়ি থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার হাজিপুর এলাকায়। রবিবার রাতে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইক আরোহী প্রেমচাঁদ টুডু। তার বাইকের পেছনে আরও একজন ছিল বলে জানা গিয়েছে। তাদের বাড়ি কেশিয়াড়ি থানার লালুয়া গ্রাম পঞ্চায়েতের হাজিপুর গ্রামে। দুর্ঘটনায় মৃত্যু ঘটে বাইক আরোহীর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহী প্রেমচাঁদ টুডু দিদির বাড়ি থেকে ফেরার সময় একটি বাঁকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা এবং কেশিয়াড়ি থানার পুলিশ পৌঁছায়। পুলিশ বাইক চালকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *