অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ সেপ্টেম্বর:
খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ৪ বছরের শিশুর।শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের রতিনগাড়িয়া গ্রামে।
পুলিশ সুত্রে জানা যায় মৃত্যু ওই শিশু নাম শুভশ্রী পৈড়্যা।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খেলতে খেলতে বাড়ির কাছে থাকা পুকুরে ব্যাগ ধুতে গিয়েছিল। সেই সময় সে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পুকুরের মধ্যে শুভশ্রীকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালে নিয়ে আসনে। সেখানে চিকিৎসক শুভশ্রীকে মৃত ঘোষণা করে। এই ঘটনা খবর এলাকার জানার পরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

