গোয়ালপোখরে টোটো ও ছোটো গাড়ির সংঘর্ষে জখম ৪ শিশু সহ ৯

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ নভেম্বর: টোটো ও ছোটো গাড়ির সংঘর্ষে জখম ৪ শিশু সহ মোট ৯ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির সামনে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, আহতরা প্রত্যেকেই বিহারের কাশিপুর এলাকার বাসিন্দা। পাঞ্জিপাড়া এলাকার মনজোক গ্রামের এক আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে তারা ওই আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পাঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক পেরবার সময় দ্রুত গতিতে আসা একটি ছোটো গাড়ি টোটোতে সজোরে ধাক্কা মারলে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায়
টোটোতে থাকা ৯ জন আহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *